ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় দেখা মিলে স্বস্তির বৃষ্টি। পৌনে ১০টা নাগাদ রাজধানীর বারিধারা, মিরপুর এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। এদিকে দেশের ২২ জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থায় সব বিভাগে কম-বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুকিছু জায়গা থেকে কমে আসতে পারে।


পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছুকিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে পরবর্তী ৩ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑